‘সরকারি ব্যাংকের টাকা চুরি করে বেসরকারি ব্যাংক :
‘সরকারি ব্যাংকের টাকা চুরি করে বেসরকারি ব্যাংক : অধ্যাপক ড. আবুল বারকাত ’ ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাত বলেছেন, সরকারি ব্যাংকের টাকা চুরি করে দেশের বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। একথা সরকারি ব্যাংকের কর্মকতারাই ভালো জানেন। তবে বলেন না প্রমোশন ও এমডি হওয়া আটকে যাওয়ার ভয়ে . শনিবার (৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃষি ব্যাংকের জিএম ড. লিয়াকত হোসেন মোড়লের ‘দি ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ: ইজি অন কনটেম্পোরারি ইস্যু’ ও ‘রিফর্মস এন্টিসিডেন্টস অ্যান্ড ইকোনমিক আউটকাম’ শীর্ষক দু’টি বইয়ের মোড়ক উন্মাচন ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ড. বারকাত বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মূল শক্তি ছিলেন গ্রামের ৯৩ শতাংশ মানুষ। আর এখন মুক্তিযুদ্ধের সুবিধা নেন শহরবাসী। ৩০ লাখ শহীদের ২৯ লাখই গ্রামের। এর মধ্যে ২৪ লাখ ভূমিহীন, প্রান্তিক বিত্তহীন। এখনো গ্রামের ৬০ শতাংশ মানুষ ভূমিহীন থাকার পরও ২৫ শতাংশ দারিদ্র্য হয় কি করে?’ জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন, গ্রাসরুট পর্যন্ত কর্মকাণ্ড আছে জামায়াতের। দেশের মূল ধারার অর্থনীতির সঙ্গে তারা অর্থায়ন ক...